1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

ঋণ জালিয়াতি : আইএফআইসি ব্যাংকের ডিএমডিসহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৭১ বার পঠিত

আইএফআইসি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে ২ হাজার ৩৭৫ কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির দুই ডিএমডিসহ চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে অনুসন্ধান কর্মকর্তা মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- আইএফআইসি ব্যাংকের ডিএমডি ইকবাল পারভেজ চৌধুরী, শাহ মো. মইন উদ্দিন, কর্পোরেট শাখার ম্যানেজার মো. ওয়াসীম আলম ও প্রিন্সিপাল শাখার রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার।

মূলত ফেডারেশন ও প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ লিমিটেড, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্কাইমার্ক ইন্টারন্যাশনালের নেওয়া ঋণের অনিয়মের প্রকৃত রহস্য উন্মোচনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ৪ মার্চ তাদের তলব করে চিঠি দিয়েছিল দুদক। চিঠিতে তাদের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের কপি এবং বক্তব্য সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর