1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

কোন ঘরের জন্য কত টন এসি কিনবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৫ বার পঠিত

শীত প্রায় শেষ, বলা যায় গরমও চলে এসেছে। সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়া জানান দিচ্ছে তারই। অনেকেই এরই মধ্যে এসি চালাতে শুরু করেছেন। আবার কেউ কেউ খুব শিগগির এসি ব্যবহার শুরু করবেন। অনেকে এখনই নতুন এসি কিনতে চাচ্ছেন।

তবে এসি কেনার আগে সবার যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে, কত টনের এসি কিনবেন। মূলত ঘরের মাপ অনুযায়ী এসি কত টন কিনবেন তা ঠিক করুন। এর আগে জেনে নিন টন কী? অনেকে আবার ভাবেন টন মানে ওজন বোধহয়। যারা দীর্ঘদিন এসি ব্যবহার করছেন, তাদেরও অনেকে টন মানে জানেন না।

এসিতে টন মানে ওজন নয়। টন কথার অর্থ হলো, এইচভিএসি। হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনার। বাড়িকে এক ঘণ্টায় কত ঠান্ডা করতে পারে, টন শব্দ দিয়ে সেটাই বোঝানো হয়। সোজা কথায়, টনেজ বা টন এসির কুলিং ক্যাপাসিটি বা ঠান্ডা করার ক্ষমতাকে বোঝায়।

তাপের পরিমাপ হলো বিটিইউ (ব্রিটিশ থার্মাল ইউনিট)। এক টনের একটি এসি প্রতি ঘন্টায় ১২০০০ বিটিইউ গরম বায়ু অপসারণ করতে পারে। ৩ টনের ইউনিট গরম বাতাসের ৩৬০০০ বিটিইউ অপসারণের ক্ষমতা রাখে। এভাবে চলতে থাকে। এর মানে যার কাছে যত বেশি টনেজ থাকবে, তত দ্রুত ঘরের বাতাস ঠান্ডা হবে। আরও সহজ ভাবে বললে, এক টন এসি ঘরকে এক টন বরফের শীতলতা দেবে। দুই টনের এসি থাকলে ঘর দুই টন বরফের মতো ঠান্ডা হবে।

কোন ঘরে কত টন এসি লাগবে? বোঝায় উপায়: ১০০-১৩০ বর্গফুট – ০.৮-১ টন এসি, ১৩০-২০০ বর্গফুট – ১.৫ টন এসি, ২৫০-৩৫০ বর্গফুট-২ টন এসি। এখন ৫০০ বর্গফুটের চেয়ে বড় বা হলঘর ঠান্ডা করতে একাধিক এসির প্রয়োজন হবে।

এভাবে যে কেউ এসি কেনার সময় প্রয়োজন অনুযায়ী সঠিক টন বেছে নিতে পারেন। তবে ছাদের উচ্চতা, জানালার আকারও ঘর ঠান্ডা করার ক্ষমতা প্রভাবিত করতে পারে। এসি কেনার সময় এটাও মাথায় রাখতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর