1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নারী উদ্যোক্তাদের এ বছরও প্রণোদনা দেবে সরকার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের জন্য গঠিত বিশেষ তহবিল থেকে ৫ শতাংশ সুদে দেওয়া ঋণ নিয়মিত আদায়ে উৎসাহিত করতে সরকার ১ শতাংশ হারে প্রণোদনা দিয়ে আসছে। যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রাহক নিয়মিত ঋণ আদায় বা পরিশোধ করে তাদের এ প্রণোদনা দেওয়া হয়। নারী উদ্যোক্তাদের ঋণ-আদায় বাড়াতে চলতি বছরও এ প্রণোদনা সুবিধা অব্যাহত রাখবে সরকার।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নারী উদ্যোক্তাদের কাছ থেকে ঋণ আদায় বাড়াতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রাহকদের উৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ঋণের নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করা হলে তার বিপরীতে প্রণোদনা দেওয়া যাবে। ঋণখেলাপি গ্রহীতা এ প্রণোদনা পাবেন না। নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদহারে বিতরণ করা ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে, যথাসময়ে আদায় বা পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রাহক প্রত্যেককে ১ শতাংশ হারে প্রণোদনা সুবিধা দেওয়া হয়।

এ সুবিধার মেয়াদ ছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে পুনঃঅর্থায়ন স্কিম থেকে বিতরণ করা ঋণ বা বিনিয়োগের বিপরীতে এ প্রণোদনা সুবিধা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর