1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

হোন্ডার নতুন গাড়ি, ১ লিটার পেট্রলে চলবে ২০ কিলোমিটার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | জনপ্রিয় গাড়ি ব্র্যান্ড হোন্ডা নতুন বৈদ্যুতিক গাড়ি আনলো বাজারে। তারা বাজারে নিয়ে এলো হোন্ডা অ্যামেজের একটি আপডেটেড ভার্সন। দুরন্ত লুকের এই গাড়ির ৩টি ভ্যারিয়েন্ট ও একটি পেট্রল ইঞ্জিনের বিকল্পে এসেছে। হোন্ডা এই গাড়িতে রেখেছে অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা এডিএএসের মতো ফিচার্সও।

হোন্ডা অ্যামেজ লুক ও ডিজাইনের দিক থেকে বেশ আপডেটেড। সংস্থার পক্ষ থেকে গাড়ি ডাইমনেশনও বদলে দেওয়া হয়েছে অনেকটাই। আগের প্রজন্মের গাড়ির থেকে এই নতুন হোন্ডা অ্যামেজ অনেকটাই আলাদা এবং বেশি চওড়া। হোন্ডা অ্যামেজে আপনি ৪১৬ লিটারের টপ ক্লাস বুট স্পেস পাবেন।

নতুন জেনারেশনের হোন্ডা অ্যামেজে ১.২ লিটারের ৪ সিলিন্ডারের পেট্রল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ৯০ পিএস শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন করে। এই গাড়িটি ই২০ ফুয়েলে চলবে এবং ম্যানুয়াল ট্রান্সমিশন ছাড়াও এটি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশন অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে চালু করা হয়েছে।

হোন্ডা অ্যামেজে ম্যানুয়াল ভ্যারিয়েন্ট কিনলে আপনি এক লিটার পেট্রলে যেতে পারবেন ১৮.৬৫ কিমি এবং অটোমেটিক ভ্যারিয়েন্টে ১৯.৪৬ কিমি প্রতি লিটার পেট্রলে যাওয়া যাবে। দুরন্ত মাইলেজ মিলবে এই গাড়িতে। হোন্ডা অ্যামেজের ইন্টিরিয়রেও বড় বদল করা হয়েছে।

গাড়িতে থাকছে ৮ ইঞ্চির ফ্লোটিং ইনফোটেনমেন্ট সিস্টেম সহ ৭ ইঞ্চির একটি পৃথক ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে-র সুবিধেও রয়েছে এই গাড়িতে।

গাড়িটি ৬টি রং এবং তিনটি ফিচার্সের আলাদা আলাদা ভ্যারিয়েন্টে পাবেন। হোন্ডা অ্যামেজের অটোমেটিক সিভিটি ভ্যারিয়েন্টের দাম ৯ লাখ ১৯ হাজার রুপি থেকে শুরু হয়েছে এবং এই গাড়ির টপ অ্যান্ড মডেলের দাম রয়েছে ১০ লাখ ৮৯ হাজার রুপি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর