1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সোনালী ব্যাংকে ২২শ কর্মকর্তাকে পদোন্নতি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | সোনালী ব্যাংকে একদিনেই বিভিন্ন পদে প্রায় ২২শ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার ব্যাংকটি সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার ও অফিসার পদে পদোন্নতি প্রদান করে।

জানা গেছে, একই পদে ৫ বছর বা তার বেশি সময় থাকা কর্মকর্তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের এ পদোন্নতির আদেশের খবর ছড়িয়ে পড়ার পর রাতে অগ্রণী ব্যাংকেও একই দাবিকে স্বোচ্চার হন কিছু কর্মকর্তা। এই ব্যাংকেও একই পদে যারা ৫ বছর বা তার বেশি সময় আছেন তাদের পদোন্নতির দাবি উঠেছে।

সোনালী ব্যাংকের সব মিলিয়ে প্রায় ১৮ হাজার কর্মকর্তা রয়েছে। কিছুদিন আগে ব্যাংকটির মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়। সরকার পরিবর্তনের পর নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেওয়ার পর দীর্ঘদিন বন্ধ থাকা পদোন্নতির পাশাপাশি কিছু নিয়মিত পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় এসব পদে পদোন্নতি দেওয়া হয়। ফলে ব্যাংকটির প্রায় ১২ শতাংশ কর্মকর্তা একসঙ্গে পদোন্নতি পেলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর