1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নতুন বছর থেকে কর সুবিধা পাবে না এস আলমের বিদ্যুৎকেন্দ্র

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের এস এস পাওয়ার প্ল্যান্টের নামে নেওয়া ঋণের সুদ ও ফিয়ের ওপর কর সুবিধা প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর সুবিধা বাতিলের আদেশটি আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

২০১৯ সালের ১৩ মার্চ এস আলম গ্রুপকে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ঋণের বিপরীতে সুদের অর্থের ওপর উৎসে কর মওকুফ করা হয়। এখন এই আদেশের ফলে ঋণের কিস্তি পরিশোধের সময় সুদের ওপর অগ্রিম উৎসে কর দিতে হবে।

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে এস আলম গ্রুপ। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যায়। কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রটি বেসরকারি খাতের বড় বিদ্যুৎকেন্দ্র। এতে প্রায় ২৬০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর