1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার ও আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা পরিচালনা করেছে আইএফআইসি ব্যাংক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রাজ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান ফারিহা হায়দার।

বক্তব্যে ফারিহা হায়দার বলেন, ‘শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি সাম্প্রতিক বছরগুলোতে অন্যতম শীর্ষ নিয়োগদাতা প্রতিষ্ঠান।’ এ সময় আলোচনায় শিক্ষাজীবন থেকে শিক্ষার্থীদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা ও ক্যারিয়ার প্রসঙ্গে গুরুত্বারোপ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইমরানুল হকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত কর্মশালাটি।

আইএফআইসি ব্যাংক সারা দেশব্যাপী অন্তর্ভুক্তিমূলক আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর