1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

মিডল্যান্ড ব্যাংক ও সেবা ফিনটেক লিমিটেডের মধ্যে এমওইউ সই

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি | মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও সেবা ফিনটেক লিমিটেড একটি মেমোরেনডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) সই করেছে। ডিজিটাল ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এই সই হয়।

এ উপলক্ষে মিডল্যান্ড ব্যাংকে আয়োজিত একটি অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ হোসেন ও ম্যানেজিং ডিরেক্টর ইলমুল হক সাজিব সেবা ফিনটেক লিমিটেড স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ সই করেন।

এই অংশীদারত্ব এমন একটি সময়ে এসেছে যখন দুটি প্রতিষ্ঠানই এমন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সমাধানগুলোর জন্য বাড়তি চাহিদা অনুভব করছে, যা প্রয়োজন অনুযায়ী সবার প্রযুক্তি ভিত্তিক সেবা গ্রহণ করতে সক্ষম হবে। মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যাংকিং সেবার উন্নত খ্যাতি এবং সেবা ফিনটেকের আধুনিক ফিনটেক সমাধানগুলোর সমণ্বয়ে এই দুটি প্রতিষ্ঠান ডিজিটাল ফাইন্যান্সের পরিপ্রেক্ষিতকে বদলে দেওয়ার জন্য প্রস্তুত।

এমওইউ-এর মূল উদ্দেশ্যসমূহ :

• অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট ট্রান্সফার: পুশ এবং পুল (ব্যাংক থেকে ওয়ালেট, ওয়ালেট থেকে ব্যাংক)
• সেবা মার্চেন্টদের জন্য ভার্চুয়াল অ্যাকাউন্ট ট্যাগিং
• পেমেন্ট প্রসেসিং এর জন্য নেটওয়ার্ক সংযোগ
• ইএমআই পার্টনারশিপ প্রস্তাব
• এজেন্ট ব্যাংকিং সেবা: সেবা মার্চেন্ট এবং ডিস্ট্রিবিউটরদের জন্য ক্যাশ হ্যান্ডলিং সমস্যা সমাধানের জন্য এজেন্ট ব্যাংকিং সেবা চালু করা হবে, যা ক্যাশ কালেকশন প্রক্রিয়াকে সহজ করবে।
• ন্যানো লোন এবং ডিজিটাল ন্যানো সেভিংস সমাধান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. নাজমুল হুদা সরকার, সিটিও, মো. রাশেদ আকতার, হেড অফ রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন, মো. মোহাম্মদ হাসিবুর রহমান, হেড অফ ক্যাশ ম্যানেজমেন্ট এমএন উভয় প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী এবং প্রতিনিধিসহ অনেকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর