1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

বিজিএমইএ–ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ বৈঠক

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | আজ মঙ্গলবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে দ্বিপক্ষীয় বাণিজ্যের মূল বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়।

বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিএমইএ প্রতিনিধিদলে ছিলেন—বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব এবং বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্যগণ ইনামুল হক খান বাবলু, আসিফ আশরাফ ও আ ন ম সাইফুদ্দিন।

বৈঠকে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পে যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেন।

আলোচনাকালে বিজিএমইএ নেতারাও বাংলাদেশের পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, শ্রম আইন সংস্কার এবং পরিবেশগত টেকসই উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অর্জনগুলো তুলে ধরেন।

তারা পোশাক শিল্প আন্তর্জাতিক মান পূরণের সঙ্গে সঙ্গে যেন দায়িত্বশীলতার সঙ্গে বিকশিত হয়, তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে শিল্পের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সভায় উভয় পক্ষই তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই ও শ্রমবান্ধব করার জন্য অব্যাহত সহযোগিতা এবং একসঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও বাড়াতে টিকফা এর মাধ্যমে ফলপ্রসূ সংলাপের ওপর জোর দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর