বিনোদন প্রতিবেদক | বাংলাদেশের এ প্রজন্মের শিল্পীদের মধ্যে ফোক ঘরানার গান গেয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন অনন্যা ইয়াসমিন অংকন | তার কণ্ঠে একের পর এক ফোকগান বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় এক মাস আগেই অনন্যা ইয়াসমিন অংকনের কণ্ঠে প্রকাশ পেয়েছে তার মৌলিক গান “রসিয়া নাগর ” ও “তোমায় পাইবো কিনা জানিনা ” অংকন যুক্তরাষ্ট্রে গিয়ে পেলেন শ্রেষ্ঠ গায়িকা অ্যাওয়ার্ড “১৪তম NRB অ্যাওয়ার্ড ২০২৪”।
অংকন বলেন, এই আওয়ার্ড পেয়ে আমি অনেক আনন্দিত , এবং নিজের গানের জন্য বিদেশের মাটিতে সম্মানিত হওয়া আমার জন্য গৌরবের এবং বাংলাদেশের জন্য গৌরবের , সামনে অনেক ভালো কাজ উপহার দিতে চাই দর্শক শ্রোতাদের |
অংকন ছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনাবাসী বাংলাদেশি (এনআরবি) ১৪তম পুরস্কার পেয়েছেন দেশ ও প্রবাসের শিল্পী ও কলা-কুশলীসহ ৪১ জন। স্থানীয় সময় রবিবার (১ ডিসেম্বর) রাতে কুইন্স প্যালেসের মিলনায়তনে শো টাইম মিউজিক এনআরবি নামে এ পুরস্কারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একে একে ৪১ জন শিল্পী ও কলা-কুশলীর নাম ঘোষণা করেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।