1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাজশাহীতে দুই সোনার বারসহ আটক ২

জেলা প্রতিনিধি | রাজশাহী |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪১ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৫ এর মিডিয়া সেল। এর আগে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর দড়িখরবোনা মোড়ের বলাকা বিল্ডিংয়ের হিম স্টোরের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর এলাকার মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।

এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া স্বর্ণ চোরাচালানে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

সংস্থাটির দাবি, গ্রেফতার দুজন পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে স্বর্ণ কিনে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ স্বর্ণগুলো নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর