বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৪টি পদে ৮৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ৩ ডিসেম্বর সকাল ৯টায়, চলবে ৪ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা
আবেদনের শেষ তারিখ: ৪ জানুয়ারি ২০২৭ তারিখ বিকেল ৪টা।
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ১ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়েবসাইট ভিজিট করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ নং পদের জন্য ২০০ টাকা, ২ ও ৩ নং পদের জন্য ১০০ টাকা এবং ৪ নং পদের জন্য ৫০ টাকা অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।