1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

১০ বছরে সোনালী লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে ৪০ গুণ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

বীমা দাবি সময়মতো পরিশোধ করায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় ১০ বছরে বেড়েছে ৪০ গুণ। ২০১৫ সালে লাইফ বীমা কোম্পানিটির প্রিমিয়াম আয় ছিল ২০ কোটি ৪০ লাখ টাকা। ২০২৪ সালে সেই প্রিমিয়াম আয় বেড়ে হয়েছে ৭৯৯ কোটি ৪৭ লাখ টাকা। প্রিমিয়াম আয় বৃদ্ধির পাশাপাশি বেড়েছে সোনালী লাইফের বীমা দাবি পরিশোধের হারও। ২০২৪ সালে মোট ৩৬০ কোটি গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে টার্গেট অ্যাচিভার্স কনফারেন্সের এসব তথ্য তুলে ধরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। দিনব্যাপী অনুষ্ঠানে সারাদেশ থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দুই হাজারের বেশি সফল বীমা কর্মী অংশ নেয়।

সম্মেলনে কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, অসুস্থ প্রতিযোগীতায় যেনতেনভাবে প্রিমিয়াম আয় করা কোম্পানির লক্ষ্য নয়। বরং বীমার মেয়াদপূর্তির এক সপ্তাহের মধ্যেই গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করেই এগিয়ে চলছে সোনালী লাইফ। আগামীতে গ্রাহক সন্তুষ্টি অর্জন করে দেশের শীর্ষ লাইফ বীমা কোম্পানিতে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে পরিচালনা পর্ষদ।

এ কারণে চলতি বছরের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা সন্তোষজনক না থাকার পরও সোনালী লাইফ ২০২৫ সালে ৫৬৬ কোটি টাকা প্রিমিয়াম আয় করেছে। বছর শেষে হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ মোহাম্মদ ড্যানিয়েল। চলতি বছরে এ পর্যন্ত ২৬০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সদস্য, কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা সম্মানিত করেন দেশসেরা সফল বীমা কর্মকর্তাদের।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর