1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

হাইকোর্টের রায়ে এফবিসিসিআইয়ে ফিরলেন চাকরিচ্যুত ২৬ জন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | হাই কোর্টের রায়ে চাকরি ফিরে পেয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) থেকে চাকুরিচ্যুত ২৬ জন কর্মকর্তা-কর্মচারী। আজ বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বরাবর যোগদানপত্র জমা দেন তাঁরা।

চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মিডিয়া সমন্বয়ক জাকারিয়া আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যোগদানপত্রে কর্মকর্তা-কর্মচারিরা পদোন্নতিসহ এফবিসিসিআইতে পুনঃবহালের ব্যবস্থা গ্রহণ করার জন্য এফবিসিসিআইয়ের প্রশাসককে অনুরোধ জানিয়েছেন।

২০২০ সালে দেশে করোনা মহামারির সময়ে এফবিসিসিআইয়ের তৎকালীন প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম সংগঠনের ২৬ জন কর্মকর্তা-কর্মচারিকে পদত্যাগে বাধ্য করেন। প্রতিষ্ঠানের সার্ভিস রুলস-১৯৯০ অনুযায়ী তাঁদের পাওনা সার্ভিস বেনিফিট থেকে বঞ্চিত করেন।

এই পদক্ষেপের বিরুদ্ধে কোনোরকম আইনগত ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকার বিষয়েও তিনি বাধা দেন। এফবিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং মাহবুবুল আলমও তাদের পুনঃবহালের কোনো উদ্যোগ নেননি।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ৬ নভেম্বর হাইকোর্ট ২৬ জন কর্মকর্তা-কর্মচারিকে চাকুরিতে পুনঃবহাল এবং তাদের যাবতীয় বেতন-ভাতাসহ সার্ভিস বেনিফিট প্রদান সংক্রান্ত আবেদন আগামী ১ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব, বাণিজ্য সংগঠনের মহাপরিচালক এবং এফবিসিসিআইয়ের প্রশাসককে এই নির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর