1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্বাধীনতা সংসদের নির্বাহী চেয়ারম্যান আলহাজ¦ এম.এ বারেকের ঈদ শুভেচ্ছা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৫২ বার পঠিত

মঞ্জুর হোসেন ঈশা :

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে স্বাধীনতা সংসদের নির্বাহী চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ¦ এম.এ বারেক দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর পশ্চিম আকাশে শাওয়ালের এক ফালি চাঁদ ঈদের সওগাত নিয়ে আসে। ঈদ মানে আনন্দ। অন্যান্য উৎসব থেকে ঈদের পার্থক্য হলো ছোট-বড় সবাই এর অংশীদার। ঈদের দিন ধনী-গরীব সবাই এক কাতারে শামিল হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ঈদের আগে এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা আত্মাকে পরিশুদ্ধ করি। রোজার প্রধান লক্ষ্য হল ত্যাগ ও সংযম। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে পারলে তা হবে সবার জন্য কল্যাণকর। ঈদের আনন্দ কেবল একা ভোগ করার নয়, গরীব-দুঃখী মানুষকে তাতে শামিল করতে হয়। এটাই আমাদের ইসলামি শিক্ষা। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই। পবিত্র ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এই কামনা করি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর