1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী আটকা, ৪ ঘণ্টা পর রওনা

উপজেলা প্রতিনিধি | টেকনাফ (কক্সবাজার) |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৪২ বার পঠিত

সেন্টমার্টিন জেটিঘাটে যান্ত্রিক ত্রুটির কারণে পর্যটকবাহী জাহাজ এমবি কর্ণফুলী এক্সপ্রেস চার ঘণ্টা আটকে পড়ে। পরে ত্রুটি মেরামত শেষে জাহাজটি পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে জাহাজটি সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে যাত্রা করতে না পারায় জেটিঘাটে অবস্থানরত শত শত পর্যটক ভোগান্তিতে পড়েন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, চার ঘণ্টা জাহাজ আটকে থাকার সময় দেখা গেলো অপেক্ষার কারণে অনেক পর্যটক চরম ভোগান্তি ও হতাশায় পড়েন। নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।

সেন্টমার্টিন টুরিস্ট পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) সজীব চন্দ্র সরকার বলেন, এমবি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি বিকেলে পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশে ছাড়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেন্টমার্টিন জেটিঘাটে আটকে পড়ে।

পরে প্রয়োজনীয় মেরামত শেষে রাত আনুমানিক ১০টার দিকে জাহাজটি পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর