1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সীমান্তে বাংলাদেশিকে পেটালেন ভারতীয় নাগরিকরা

জেলা প্রতিনিধি | লালমনিরহাট |
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পঠিত

লালমনিরহাট সীমান্ত এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি নাগরিক মাদব চন্দ্রকে (৪০) পিটিয়ে আহত করেছেন ভারতীয় নাগরিকরা। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাদব চন্দ্র বর্তমানে হাসপাতালে ভর্তি।

স্থানীয়রা জানান, সীমান্তের মালদা নদীতে মাছ ধরতে টেপাই (বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ) স্থাপন করে। প্রতিদিন ওই টেপাই থেকে মাছ চুরি করে নিয়ে যান ভারতীয় নাগরিকরা। শনিবার বেলা ১১টার দিকে মাদব চন্দ্র নদীতে গিয়ে দেখেন ভারতীয়রা তার টেপাই থেকে মাছ চুরি করছেন। এ ঘটনার প্রতিবাদ করলে ভারতীয়রা সংঘবদ্ধ হয়ে মাদবকে মারধর করে। এসময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

পরে অন্য এক ভারতীয় নাগরিকের খবরে পরিবারের লোক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় উভয় দেশের নাগরিকদের মধ্য উত্তেজনা বিরাজ করলে বিজিবি এসে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের (সিইও) লে. কর্নেল মেহেদি বলেন, লোহাকুচি সীমান্তের মালদা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি যুবক মাদব চন্দ্র ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের শান্ত করি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর