1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সিলেটে ৫ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সিলেটে ৫ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। শনিবার (২৩ আগস্ট) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় এ দাবি পরিশোধ করা হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে দাবির চেক হস্তান্তর করেন।

সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন। অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তাদের মধ্যে জিন্দাবাজার জোনের মনিটরিং ইনচার্জ এ এস এম সাজ্জাদুর রহমান, গোয়ালা বাজার জোন প্রধান আব্দুল মমিন ও বালাগঞ্জ জোন প্রধান রুমা দর চৌধুরী বক্তব্য রাখেন।

সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন বলেন, বীমা পেশায় আমরা অতীতে যে প্রতিকূল অবস্থার মোকাবেলা করে এসেছি তা এখন আর নেই। বলা যায় বীমা পেশায় এখন স্বর্ণযুগ চলছে। এ অনুকূল পরিবেশে বীমা কর্মীদের আরো বেশিমাত্রায় কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের ঘরে ঘরে ন্যাশনাল লাইফের বীমা সেবা পৌঁছে যাবে।

সভায় সিলেট অঞ্চলের প্রায় ১ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। প্রধান অতিথি পরে সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর