1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সিলেটে রিসোর্ট কাণ্ড : ছাত্রদল নেতাকে প্রধান করে ৩০০ জনের বিরুদ্ধে মামলা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পঠিত

জেলা প্রতিনিধি | সিলেট | সিলেটে আলোচিত রিসোর্ট কাণ্ডে ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় মামলাটি করেন রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন আহম্মদ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিজনেস ডাইজেস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মামলায় রিসোর্ট ভাঙচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির কথা উল্লেখ করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন, সালেহ আহমদ, আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বকত রাহিন, হুসাইন, কবির আহম্মদ ও সুমন মিয়া। এদের মধ্যে সালেহ আহমদ দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। অন্য আসামিরাও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

তবে প্রধান আসামি সালেহ আহমদ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার কোনো দলীয় পদ-পদবি নেই বলে জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের। তিনি বলেন, সালেহ আহমদ ছাত্রদলের রাজনীতি করেন। কিন্তু তার কোনো পদ-পদবি নেই।

এর আগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকার রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে স্থানীয়রা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় ১৬ তরুণ তরুণীকে আটক করেন স্থানীয়রা। পরে ৮ তরুণ-তরুণীকে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেন। বাকি আটজনের বয়স না হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর থেকে সিলেট জুড়ে তোলপাড় চলছে।

এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন আহম্মদ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে এখনও কাউকে আটক করা হয়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর