1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সিরাজগঞ্জে ৮ ইটভাটাকে ৪৪ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ |
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার পঠিত

সিরাজগঞ্জের দুই উপজেলায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানোর দায়ে ৮টি ইটভাটাকে ৪৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আরেকটির চিমনি ভেঙে ফেলা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় অভিযান চালিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বিজনেস ডাইজেস্টকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহীন আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে ৮টি ইটভাটাকে ৪৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি সম্পূর্ণ ভেঙে ফেলা ও আরেকটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বেশ কিছু ইটভাটা মালিক ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উল্লাপাড়া উপজেলার মেসার্স সুফিয়া ব্রিকসকে ছয় লাখ, মেসার্স আসল ব্রিকসকে ছয় লাখ, এফএনএফ ব্রিকসকে ছয় লাখ টাকা ও শাহজাদপুর উপজেলার এমআরএম ব্রিকসকে চার লাখ, এসআরএম ব্রিকসকে চার লাখ, এমএমএইচ ব্রিকস-১ পাঁচ লাখ, এমএমএইচ ব্রিকস-২ পাঁচ লাখ ও মেসার্স এবিএম ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, র‍্যাব-১২ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর