1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর দাফনের চেষ্টা, স্বামী কারাগারে

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ |
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। স্বামী আরব আলী (৩৬) উপজেলার চর জাজুরিয়া গ্রামের দানেজ আলীর ছেলে।

রোববার (৫ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, স্ত্রী হত্যার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি তিনি স্বীকার করেছে।

জানা যায়, গত শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে পারিবারিক কলহের একপর্যায়ে আরব আলী তার স্ত্রী আরজিনা খাতুনকে গলা টিপে হত্যা করেন। এরপর প্রতিবেশীদের জানান, স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। জানাজা ও দাফনের প্রস্তুতি চলাকালীন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় জখমের চিহ্ন দেখে পুলিশ আরব আলীকে গ্রেপ্তার করে। পরে নিহতের চাচা মোহাম্মদ বাদশা মিয়া থানায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর