1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ |
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

সিরাজগঞ্জে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোড এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রহমান রিয়াদ সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া খাঁপাড়া মহল্লার বাসিন্দা রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে হামলার ভয়াবহ চিত্র দেখা যায়। ফুটেজে দেখা যায়, রিয়াদ একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে আছেন। একপর্যায়ে ১৫ থেকে ২০ জন কিশোর হঠাৎ সেখানে এসে অটোরিকশার ভেতরেই দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একদল কিশোর দেশীয় অস্ত্র দিয়ে ওই শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর