1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সহপাঠীদের নামে মামলা, পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণ-টাকা আদায়

উপজেলা প্রতিনিধি | সাভার (ঢাকা) |
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে সহপাঠী ও সিনিয়রের বিরুদ্ধে মামলা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ধর্ষণের ভিডিও ধারণ করে প্রায় লাখ টাকা আদায়ের অভিযোগও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হান্নান। এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী।

মামলার আসামিরা হলেন একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূইয়া (২৬), তাজুল ইসলাম তাজ (২৩), শ্রাবণ শাহা ২২ (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অন্তু দেওয়ান (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল বেলা ১১টার দিকে পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে আশুলিয়ার ফুলেরটেক এলাকায় নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে। পথে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে ধর্ষণ করেন আসামিরা। পরে ধারণ করা ভিডিও ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিক ধাপে নেওয়া হয় ৯৬ হাজার টাকা।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, এটা ৪ এপ্রিলের ঘটনা। ভুক্তভোগী চারজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। বিষয়টির তদন্ত চলছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর