1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‘শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে পরিবর্তন সম্ভব নয়’

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আনম শামসুল ইসলাম।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আনম শামসুল ইসলাম বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী। শতকরা ৬০ ভাগ নিম্নবিত্ত শ্রমজীবী মেহনতি মানুষ। এই ৬০ ভাগ মানুষকে বাদ দিয়ে দেশে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ ছিল বলেই পরিবর্তন এসেছে।

তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, এদেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো পরিবর্তন আশা করা যায় না। সুতরাং শ্রমজীবী মানুষের এই সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। শ্রমিকদের নিয়ে কাজ করতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবদুল জব্বার ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দ্বি-বার্ষিক সম্মেলনে মো. আব্দুল মোমিনকে সভাপতি এবং মো. সোলায়মান হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে আগামী বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর