1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেরপুরে পাঁচ ইটভাটা বন্ধ, ১৭ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | শেরপুর |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

শেরপুরে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে পাঁচ ইটভাটায় মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিব সরকার। এসময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, শেরপুর সদর উপজেলার চরশেরপুরের রামকৃষ্ণপুর গ্রামের মেসার্স আল আমিন জিগজ্যাগ ব্রিকস-৩ কে ৩ লাখ ৫০ হাজার টাকা, শেরপুর পৌরসভার মোবারকপুরের মেসার্স আর এইচ অটো ব্রিকস-১ কে ৩ লাখ ৫০ হাজার টাকা, একই মহল্লার মেসার্স সাওদা ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, পার্শ্ববর্তী মেসার্স আল আমিন ব্রিকস-২ কে ৩ লাখ টাকা এবং শ্রীবরদী উপজেলার ইন্দিলপুরের মেসার্স মা ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর