1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকার : এ্যানি

জেলা প্রতিনিধি | লক্ষীপুর |
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। শনিবার (২৯ মার্চ) দুপরে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে শহীদ পরিবার ও নির্যাতিত শতাধিক নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এমন একটি বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে। তা না হলে শেখ হাসিনা আবার সুযোগ পাবে। তাকে সুযোগ দেওয়া যাবে না।

এ্যানি বলেন, বিগত ১৫ বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন হয়েছে। বিচার পেতে হলে প্রকৃত ঘটনায় মামলা করবেন। মামলা না হরে বিচার পাবেন না। তবে শত্রুতামূলকভাবে কাউকে মামলায় জড়াবেন না। নিরপরাধ কেউ যেন মামলায় হয়রানির শিকার না হয়। গত ৬-৭ মাসে প্রকৃত মামলার পাশাপাশি শত্রুতামূলক কিছু আসামি করা হয়েছে। এ কারণে মামলাগুলো দুর্বল হয়ে যায়। এতে প্রকৃত আসামিরা সুযোগ পেয়ে যায়। এ সুযোগ আপনারা দেবেন না।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর