1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শৃঙ্খলাভঙ্গের দায়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি | পিরোজপুর |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫৮ বার পঠিত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওহিদ ও ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ আগামী ১ বছরের জন্য স্থগিত করা হলো।

অপর আরেক বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী পিরোজপুর জেলা বিএনপির জেলা সম্মেলন সম্পন্ন করার স্বার্থে নেছারাবাদ উপজেলা বিএনপির ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অতিদ্রুত আহ্বায়ক কমিটি করার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. কাজী রওনকুল ইসলাম টিপু বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে আহ্বায়কের পদ স্থগিত করা হয়েছে তা জানা নেই, তবে জেলা সম্মেলনকে সামনে রেখে দলের মধ্যে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি শক্তিশালী কমিটি গঠন করার পরিকল্পনা আছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর