1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শিক্ষার্থীদের দেওয়া তথ্যে সাবেক এমপি চয়নকে গ্রেফতার করলো পুলিশ

জেলা প্রতিনিধি | গাজীপুর |
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ভবনের এক ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার পর ওই বহুতল বাড়ি ঘেরাও করে পুলিশ।

পরে বাড়িটির একই বাউন্ডারির চার ভবনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্যকে গ্রেফতার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। ওই বাড়িতে আরও কোনো আসামি থাকতে পারে এমন সন্দেহে ফের অভিযান শুরু করে পুলিশ।

গ্রেফতারের সত্যতা স্বীকার করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর