1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

লুৎফুজ্জামান বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী তাহমিনা জামান

জেলা প্রতিনিধি | নেত্রকোনা |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনা জামান শ্রাবনীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবরের একান্ত সচিব মির্জা হায়দার।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান। এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত
ব্যাগভর্তি পাখি শিকার করলেন বরগুনার দুই কারারক্ষী
নেত্রকোণা-৪ আসনে এই দ্বিমুখী মনোনয়ন দাখিল আগামী দিনে নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকরা তার স্ত্রীর প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে বাবর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

দলীয় অবস্থান প্রসঙ্গে নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক সাংবাদিকদের বলেন, ‘বাবরের সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে শুনেছি। তবে দলীয়ভাবে এই আসনে লুৎফুজ্জামান বাবরকেই মনোনয়ন দেওয়া হয়েছে।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এক আসনে স্বামী-স্ত্রীর মনোনয়ন দাখিল নির্বাচনী রাজনীতিতে বিরল নয়। অনেক ক্ষেত্রে এটি সম্ভাব্য অনিশ্চয়তা বা শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণ বিবেচনায় রেখে নেওয়া কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। তবে শেষ পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই ও কেন্দ্রীয় রাজনৈতিক সিদ্ধান্তই নির্ধারণ করবে এই আসনের চূড়ান্ত চিত্র

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর