1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | লক্ষ্মীপুর জেলা কারাগারে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম (৭৪) মারা গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি মারা যান। একটি চাঁদাবাজি ও চুরির মামলায় ২০২৩ সালের ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।

আব্দুর রহিম সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

কারাগারের জেল সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি সূত্র জানায়, ২০০৭ সালে সদর থানার একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে আদালত সাজা প্রদান করেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি জেল ও দায়রা জজ কর্তৃক তার সাজার পরোয়ানা দেওয়া হয়। শুক্রবার সকালে গোসল করতে গেলে স্ট্রোকজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আব্দুর রহিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে ১৫ বছরের সাজা দেন আদালত। স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর