1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

লক্ষ্মীপুরে ২৫ মৎস্য চাষিকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি | লক্ষীপুর |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

লক্ষ্মীপুরে মৎস্য খাতে সেবা দানকারী ও চাষিদের নিরাপদ মৎস্য উৎপাদনে উৎসাহিত করতে ২৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আরএমটিপি প্রকল্পের মাধ্যমে মাছ চাষের বিভিন্ন ধাপে উদ্যোক্তাদের এ সম্মাননা ক্রেস্ট, সনদ ও ভাতা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় পিকেএসএফ’র সহযোগিতায় সোপিরেট এ আয়োজন করে। জেলা শহরের সমসেরাবাদ এলাকায় সোপিরেট কার্যালয়ে হলরুমে এ আয়োজন করা হয়।

সোপিরেটের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

এসময় নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের প্রকল্প ফোকাল আবদুল বাতেন, প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটের স্বপন সিংহ, সিনিয়র একাউন্টস অ্যান্ড ফাইন্যান্স সিদ্দীক উল্লাহ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ড্যানিডা এবং পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি ও আর্থিক সহযোগিতায় সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টশন রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং (সোপিরেট) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর