1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রূপপুর প্রকল্পের আরও ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) |
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত আরও আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বরখাস্তকৃতদের প্রকল্প এলাকা ও আবাসিক এলাকা গ্রিন সিটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) কেন্দ্রের প্রকল্প পরিচালক ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির পরিচালক মো. জাহেদুল হাসান স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে এ তথ্য জানান।

তারা হলেন, এনপিসিবিএলের সহকারী ব্যবস্থাপক ইখতিয়ার উদ্দিন, শামীম আহম্মেদ, মোহাম্মদ সালাউদ্দিন, মো. গোলাম, ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক মো. মনির, ঊর্ধ্বতন উপ-সহকারী গোলাম আজম, টেকনিশিয়ান রিয়াজ উদ্দিন ও ইসমাইল হোসেন।

নোটিশে বলা হয়, বিদ্যুৎকেন্দ্র এলাকা ও এনপিসিবিএলে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে ছিলেন তারা। তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সেটি আগামী ১০ দিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের জেরে এসব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কয়েকদিন আগেও ১৮ জনকে চাকরি থেকে অব্যাহতি (টার্মিনেশন) দেওয়া হয়।

প্রকল্পের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিভিন্ন দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ ২৮ এপ্রিল আন্দোলন শুরু করে। ৬ মে তারা ঈশ্বরদীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। পরদিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কোম্পানির অফিসে তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন। এতে এনপিসিবিএল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে চাকরিবিধি ও কোম্পানির আইন মেনে চলার চিঠি দেন। এরমধ্যে ১৩ মে মঙ্গলবার তারা পুনরায় প্রকল্প এলাকায় বিক্ষোভ করে। এসময় প্রকল্পের বিভিন্ন বিভাগে দায়িত্বরত ম্যানেজারদের হুমকি-ধমকি দেন তারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর