1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুদকের অভিযান

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১১৬ বার পঠিত

দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন আর্থিক অনিয়ম ও কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় বাগেরহাট দুদকের একটি টিম তদন্ত কার্যক্রম শুরু করেছে।

প্রাথমিক অনুসন্ধানে নানান অসংগতির তথ্য মিলেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাইদুর রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অভিযান পরিচালনার পর উপ-পরিচালক সাইদুর রহমান জানান, কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের বেতন ভাতা সংক্রান্ত অসংগতির বিষয়গুলো নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দিনভর তাপবিদ্যুৎ কেন্দ্রের নথিপত্র সংগ্রহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পূর্ণ তদন্তের পর বিস্তারিত জানানো হবে জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর