1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাতভর ব্লকেডের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

রাতভর অবরোধের পর ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। দীর্ঘ সময়ের অবরোধে সৃষ্ট যানজট কাটাতে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে শনি আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দেন। ফলে ঢাকামুখী ও চট্টগ্রামমুখী—দুই লেনেই আটকে থাকা যানবাহনগুলো একে একে চলাচল শুরু করে।

রাতভর অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি জমে ছিল। ভোরে যান চলাচল শুরু হলেও চাপ বেশি থাকায় গাড়িগুলো ধীরগতিতে চলছে।

বাস, ট্রাক ও পণ্যবাহী যানগুলোকে পর্যায়ক্রমে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। যাত্রাবাড়ী, শনির আখড়া ও সায়দাবাদ এলাকার মোড়গুলোতে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকার পর অবরোধ প্রত্যাহারের খবরে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে রাতভর দুর্ভোগের রেশ এখনো কাটেনি। অনেক যাত্রী জানান, তারা নির্ঘুম রাত কাটিয়েছেন যানবাহনের ভেতরেই।

চট্টগ্রামগামী এক যাত্রী আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোর হওয়ার পর অবরোধ উঠেছে শুনে স্বস্তি পেয়েছি। কিন্তু সারারাত যে কষ্ট গেছে, সেটা ভুলবার নয়।

তবে যানজটের বিষয়ে ট্রাফিক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর