1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাজশাহীতে পরিত্যক্ত রকেট লাঞ্চার উদ্ধার

জেলা প্রতিনিধি | রাজশাহী |
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৭২ বার পঠিত

রাজশাহী নগরীতে পরিত্যক্ত অবস্থায় একটি রকেট লাঞ্চার উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় নগরীর মতিহার থানার মির্জাপুর বউবাজার এলাকা থেকে শেলটি উদ্ধার করা হয়।

পরে দুপুর পৌনে ৩টায় আরএমপির বোম ডিসপোজাল ইউনিট মতিহার থানার আবহাওয়া অফিসের পেছনের একটি ফাঁকা মাঠে এটি ধ্বংস করে।

আরএমপি মুখপাত্র ও সিটিটিসি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহীর মতিহার থানাধীন মির্জাপুর বউবাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির শ্রমিকরা মাটি কাটার সময় রকেট লাঞ্চার শেল দেখতে পান।

বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জাপুর পুলিশ ফাঁড়িকে জানালে এসআই আবুল হাসান ও তার নেতৃত্বাধীন টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করে। পরে দুপুর পৌনে ৩টায় আরএমপির বোম ডিসপোজাল ইউনিটের এসআই মো. আমিনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ দল শেলটি ধ্বংস করে।

নিষ্ক্রিয়করণ ও ধ্বংসের সময়ে উপস্থিত ছিলেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক। তিনি জানান, শেলটি পুরোনো হলেও তা বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময় মতো উদ্ধার ও ধ্বংসের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর