1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পঠিত

রাঙ্গামাটির রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে উসচিং মারমা (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উসচিং মারমা ওই গ্রামের কৃষক মৃত ক্যাও মারমার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

তিনি জানান, সকালে ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় বাগানে কাজ করতে যাচ্ছিলেন উসচিং মারমা। পথে হাতির আক্রমণের শিকার হন তিনি। হাতি তাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মংছাই মারমা বলেন, কাইতাক পাড়া এলাকায় তাদের কলাবাগানের কাজ চলছে। সকালে বাসা থেকে বের হয়ে বাগানে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন তার বাবা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লামুচিং মারমা বলেন, খাদ্যের সন্ধানে বন্যহাতির দল প্রায়ই লোকালয়ে নেমে আসছে। আজ সকালেও বন্যহাতির দল কলাগাছ ক্ষেতে নেমে আসে। এসময় হাতির আক্রমণে কৃষক উসাচিং মারমার মৃত্যু হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর