1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন বলেছেন, বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। সামনে রমজানকে কেন্দ্র করে বাজার যতটুকু সম্ভব সহনশীল করার চেষ্টা করছি আমরা। চাহিদা এবং জোগানের মধ্যে যেন সমানুপাতিক হার রাখতে পারি।

শনিবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সকালে ডিআরইউ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে গত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। আমাদের সমাজ অসম্ভবভাবে বিভিক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জ্ঞান অর্জন একটি চলমান প্রক্রিয়া। জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে, একই সঙ্গে লক্ষ্য অর্জনে প্রত্যয়ী হতে হবে।

ডিআরইউ সভাপতি মো. শুকুর আলী শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান (রিস্ক ম্যানেজমেন্ট কমিটি) একেএম মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

পরে ডিআরইউ’র প্রয়াত সদস্যদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন উপদেষ্টা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর