1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

যুক্তরাষ্ট্রে খেলনা রপ্তানি শুরু করলো আরএফএল

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

যুক্তরাষ্ট্রে খেলনা রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএল গ্রুপের নিজস্ব কারখানা থেকে খেলনার প্রথম চালান যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। বর্তমানে কানাডা, ইতালি, সৌদি আরব, ভারত, নেপালসহ বিশ্বের ১০ দেশে আরএফএল গ্রুপের খেলনা রপ্তানি হচ্ছে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, আমরা সবসময় স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যগুলো তুলে ধরতে কাজ করছি। যুক্তরাষ্ট্রে খেলনা রপ্তানি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আরএফএলের খেলনা আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি হওয়ায় শিশুদের জন্য নিরাপদ এবং দেশি-বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের মতো একটি বড় ও প্রতিযোগিতামূলক বাজারে আমাদের খেলনা রপ্তানির নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করি।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র রপ্তানি বৃদ্ধি নয়, বরং বাংলাদেশের খেলনা শিল্পকে বৈশ্বিক মানচিত্রে নতুনভাবে প্রতিষ্ঠা করা। বাংলাদেশের খেলনার বাজার আগে ছিল আমদানি-নির্ভর, সেখানে এখন আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। যুক্তরাষ্ট্রের বাজারে আরএফএল বেবি স্পোর্টস ক্যাটাগরির খেলনা রপ্তানি শুরু করেছে। আগামীতে রপ্তানির তালিকায় আরও নতুন নতুন দেশ যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরএফএল গ্রুপ ২০১৫ সালে খেলনা উৎপাদন ও বিপণন শুরু করে। বর্তমানে প্লেটাইম ব্র্যান্ডের অধীনে এডুকেশনাল টয়, রিচার্জেবল কার, ট্রাইসাইকেল, রকার, স্লাইডার, বেবি স্পোর্টস ক্যাটাগরিসহ বিভিন্ন ধরনের খেলনা উৎপাদন ও বিপণন করছে আরএফএল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর