1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যশোরে মাদক মামলায় নারীর ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | যশোর |
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৪ বার পঠিত

যশোরে মাদক মামলায় তাসলিমা বেগম নামে এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৬ মে) যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুর রহমান।

সাজাপ্রাপ্ত তাসলিমা বেগম যশোরের শার্শা উপজেলার দৌলতপুর গ্রামের ইরাজুল ইসলাম ওরফে মিরাজুল ইসলামের স্ত্রী।

এর আগে ২০২১ সালের ২৭ ডিসেম্বর বিকেলে বেনাপোল গাতিপাড়া রোডের বড় আঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাসলিমাকে আটক করে র্যাব। তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এরপর র্যাব সদস্য এসআই শফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে এসআই রোকনুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজা দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর