1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত

জেলা প্রতিনিধি | মাদারীপুর |
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯১ বার পঠিত

গোপালগঞ্জে নেতাকর্মীর ওপর হামলার ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনের মঞ্চে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা সমাবেশ স্থগিতের ঘোষণা দেন।

সারাদেশে পথযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওয়ানা দেন এনসিপি নেতারা। এসময় তাদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, আজ মাদারীপুরের মঞ্চে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের হামলার ঘটনার পর তা স্থগিত করা হয়েছে। আগামীতে সমাবেশের তারিখ ঘোষণা করা হবে।

এদিকে, গোপালগঞ্জে সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। তবে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে গেলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস সন্ধ্যা পৌনে ৭টার দিকে জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ সদর হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর