1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মাদক কেনাবেচায় বাধা দেওয়ায়, ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া |
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় বাঁধা দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষে মো. রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আরও ১৫ জন আহত হন।

শুক্রবার (২৯ মে) রাত ১২টায় উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। কিন্তু যুবক মাদক না কিনে টাকা দিয়ে বিস্কুট খেয়ে ফেলে। এ নিয়ে সজীব ক্ষুব্ধ হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। বিষয়টি টের পেয়ে মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় যুবক কামাল, জসিম, দেওয়ান উদ্দিনসহ কয়েকজন মাদক কেনাবেচার বিষয়টি জানতে চান। এ সময় সজীবের পক্ষ নিয়ে ক্ষিপ্ত হয় এলাকার শাহীন ও রতন মিয়া নামে আরও দুই যুবক।

এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে রাত সাড়ে ১২টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে মাদকের বিরুদ্ধে থাকা রায়হান নামে এক কিশোর গুরুতর আহত হয়। পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মাদক সংক্রান্ত বিষয়ের জেরে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর