1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মাথাভাঙ্গা নদীতে মরা মুরগী ফেলে জরিমানা গুনলেন ব্যবসায়ী

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর তীরে ও নদীর পানিতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের দায়ে একটি পোলট্রি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযানে মাথাভাঙ্গা নদীর তীরবর্তী এলাকা ও নদীর ভেতরে বিপুল পরিমাণ মরা মুরগি ফেলে রাখার প্রমাণ পাওয়া যায়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা শহরের আরআরপি পোলট্রি ফার্মকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দীন আল আজাদ জানান, ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদীতে মরা মুরগি ফেলে দূষণ ঘটানোর অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে নদীর তীর ও আশপাশের এলাকা সম্পূর্ণভাবে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ ধরনের বর্জ্য নদীর পানিদূষণ ঘটিয়ে জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। ভবিষ্যতে কেউ পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়ালে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর