1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মাগুরা থেকে অপহরণের শিকার স্কুলছাত্র ঝিনাইদহে উদ্ধার

জেলা প্রতিনিধি | মাগুরা |
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৬২ বার পঠিত

মাগুরার মোহাম্মদপুর থেকে অপহরণের শিকার সাহেদ আহম্মেদ সিয়াম (১৪) নামে এক স্কুলছাত্রকে ঝিনাইদহ থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ স্কুলে যাওয়ার পথে অজ্ঞাত তিনজন তাকে অপহরণ করে। স্কুলছাত্র সিয়াম মাগুরার মোহাম্মদপুর থানার বিনোদপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পরে রোববার (২৯ জুন) বিকেল ৫টার দিকে ঝিনাইদহের আমতলা বাজার এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করে ঝিনাইদহ সদর থানা পুলিশ।

অপহরণের শিকার সাহেদ আহম্মেদ সিয়াম মাগুরার মোহাম্মদপুর থানার কাওড়া গ্রামের সাইফুদ্দিন শামিমের ছেলে।

অপহরণের শিকার সাহেদ আহম্মেদ সিয়াম ও তার চাচা শায়েখউদ্দিন সোহান জানান, সকালে স্কুলে যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন মাইক্রোবাসে জোরপূর্বক সিয়ামকে তুলে নেয়। মাইক্রোবাসে তোলার পরে তাকে অজ্ঞান করে দুষ্কৃতকারীরা। পরে সিয়ামকে গাড়িতে রেখে অপহরণকারীদের একজন প্রস্রাব করতে গেলে সে কৌশলে গাড়ি থেকে লাফিয়ে পড়ে। এসময় অপহরণকারীরা তাকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পার্শ্ববর্তী ঝিনাইদহ সদরের আমতলা বাজারের পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে ওই বাড়ির লোকজন সিয়ামের কাছ থেকে মোবাইল ফোন নম্বর নিয়ে তার চাচার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানায়।

খবর পেয়ে অপহরণের শিকার সিয়ামের পরিবার ঝিনাইদহ সদর থানায় এসে যোগাযোগ করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানা পুলিশের একটি টিম স্কুলছাত্র সিয়ামকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ভিকটিম সিয়ামের বাবা সাইফুদ্দিন শামিম বলেন, এ ঘটনায় মাগুরার মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করব। মোহাম্মদপুর থানায় ঘটনার সব তথ্য জানানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জহিরুল ইসলাম বিজনেস ডাইজেস্টকে বলেন, স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ভিকটিম স্কুলছাত্র সিয়ামকে উদ্ধার করেছে। উদ্ধারের পরে তাকে তার বাবা ও চাচার হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় ভিকটিমের স্বজনরা মোহাম্মদপুর থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর