1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ময়মনসিংহে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

ময়মনসিংহের হালুয়াঘাটে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত রফিকুল ইসলাম (৫০) উপজেলার সংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি বিজনেস ডাইজেস্টকে নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর বিকেলে ওই তরুণীকে ধর্ষণ করেন সহকারী শিক্ষক রফিকুল। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হয়।

ওসি হাফিজুল বলেন, বুধবার বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে শিক্ষক রফিকুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দেন। এটি তাৎক্ষণিকভাবে মামলা হিসেবে নথিবদ্ধ করে আসামিকে গ্রেফতার করা হয়। তাকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। একই সঙ্গে ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর