1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ময়মনসিংহে বজ্রপাত-বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ |
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৯০ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দায় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। পেশায় দুজনই শ্রমিক ছিলেন।

শুক্রবার (১৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রাম ও সকাল সাড়ে ১০টার দিকে বানিহালা ইউনিয়নের বাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মজিবুর রহমান (৫৫) ও বানিহালা ইউনিয়নের বাতিয়া গ্রামের লাউটিয়া টানপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে মো. তারা মিয়া। মজিবর রহমান কৃষিকাজ ও তারা মিয়া দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বাড়ির পাশে ক্ষেত থেকে ধান আনতে মাঠে যান মজিবুর। এসময় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মজিবুর।

অন্যদিকে, বাতিয়া গ্রামের একটি পুকুরে কয়েকজন শ্রমিকের সঙ্গে মাটি কাটছিলেন তারা মিয়া। পাশেই একটি মোটরের মাধ্যমে জমিতে সেচ দেওয়া হচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে নাশতা খাওয়ার জন্য ওই মোটরের পানিতে হাত ধুতে যান তারা মিয়া। মোটরের ছেঁড়া তারের মাধ্যমে আগে থেকে বিদ্যুতায়িত হওয়া পানিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে ছটফট করতে থাকেন তিনি। এসময় অন্যান্য শ্রমিকরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান পৃথক ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর