1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মনোনয়ন না পাওয়ায় কুষ্টিয়ায় বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ-অবরোধ

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মজমপুর গেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নেন সোহরাব সমর্থকরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ও প্রতিবাদ মিছিল করেন।

এছাড়াও, সদর উপজেলার মধুপুর-লক্ষীপুর এলাকায় আগুন জ্বালিয়ে তার সমর্থকরা বিক্ষোভ করেছেন।

এ সময় তারা বলেন,সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার পরিবর্তে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে বিএনপি। সোমবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। কুষ্টিয়া চারটি আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীরা হলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ মিরপুর-ভোড়ামারা) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (সদর) কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়া-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

এ বিষয়ে মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, শুনেছি আমার সমর্থকরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি। এর বেশি কথা বলেননি তিনি।

জানতে চাইলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সদ্য সদর আসনের মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে এই নির্দেশনা যদি কেউ না মানে তাহলে কেন্দ্র তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশারফ হােসেন বলেন,আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণ করেছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর