1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ভ্রমণের সব আয়োজন নিয়ে ঢাকায় পর্যটন মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

দেশ-বিদেশে ভ্রমণের সব আয়োজন নিয়ে ঢাকায় শুরু হয়েছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মেলা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা ঘুরে দেখা যাবে। দর্শনার্থীদের জন্য এতে প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে অনলাইনে নিবন্ধন করলে বিনামূল্যে ঢোকা যাবে। প্রবেশ কুপনের বিপরীতে দর্শনার্থীরা অংশ নিতে পারবেন র‍্যাফেল ড্রতে, যেখানে এয়ারলাইন্স টিকিটসহ নানা ভ্রমণ ভাউচার জেতার সুযোগ থাকবে।

বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপন উপলক্ষে ও আসন্ন শীত মৌসুম সামনে রেখে এ মেলার আয়োজন করেছে ভ্রমণবিষয়ক পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্ম পর্যটন বিচিত্রা। এতে সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।

পর্যটনবিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল জানান, বেড়ানোর সব আয়োজন নিয়ে দেশ-বিদেশের ভ্রমণ প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ মেলা হচ্ছে। থাকছে ভ্রমণের নানা প্যাকেজ ও ছাড়ের অফার, র‌্যাফেল ড্র, বিটুবি (বিজনেস-টু-বিজনেস) সেশনসহ নানা আয়োজন। এ ছাড়া রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গন্তব্য ও সেবা উপস্থাপন, প্যানেল আলোচনা ও সেমিনার। বাংলাদেশ ও ফিলিপাইন দূতাবাসের আয়োজনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ, যেখানে পর্যটনখাতের আসন্ন প্রকল্প এবং স্থানীয় বিনিয়োগের সুযোগ উপস্থাপন করা হবে।

মেলায় দুটি হলে ১৮০টি বুথ রয়েছে। যেখানে অংশ নিয়েছে দেশি-বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইন্স ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি, থিম পার্ক ও পর্যটন প্রতিষ্ঠান, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকার বিভিন্ন বিদেশি দূতাবাস ও মিশন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর