1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভোলায় গার্মেন্টস কর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি | ভোলা |
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

ভোলায় গার্মেন্টস কর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
ভোলায় এক গার্মেন্টস কর্মী তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে ভোলার মনপুরা থানায় এ মামলা করেন তিনি।

মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার স্লুইসগেটের বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওই তরুণী সুনামগঞ্জের বাসিন্দা। ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। তার সঙ্গে ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া এলাকার মো. সজীবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ জানুয়ারি ওই তরুণী ঢাকা থেকে লঞ্চে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের দাদির বাড়িতে ওঠেন।

পরে গত শুক্রবার সকালের দিকে স্থানীয় মাসুদ, আল আমিন, আলমগীর, ইদ্রিস মাঝি ও গিয়াসসহ ৭-৮ জন ওই বাড়িতে আসেন। তারা ভয়-ভীতি প্রদর্শন ও সালিশের নামে প্রথমে ২ লাখ টাকা ও পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাদের ভয়ে ওই দিনই কিছু দূরে প্রেমিকের চাচির বাড়িতে তারা দুজন আশ্রয় নেন। ওই বাড়িতে তাদের বিয়ে হওয়ার কথা ছিল।

কিন্তু ওই রাতেই তাদের খুঁজতে ওই বাড়িতে আসেন মাসুদ, আল আমিনসহ আরও কয়েকজন। এসময় ওই তরুণী ও তার প্রেমিকের সঙ্গে কথা বলার ছলে ঘর থেকে বের করে বেড়িবাঁধে নিয়ে যায় অভিযুক্তরা। পরে গভীর রাতে প্রেমিককে আটকে রেখে মাসুদ ও আল আমিন ওই তরুণীকে বেড়িবাঁধের ঢালে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষকরা চলে যায়।

মনপুরা থানার এসআই মো. ইব্রাহীম হোসেন নয়ন জানান, এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে শুক্রবার রাতে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর