1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভোলায় বিএন‌পি-জামায়াতের সংঘর্ষ, আহত ৬

জেলা প্রতিনিধি | ভোলা |
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পঠিত

ভোলার বোরহানউদ্দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় প‌ক্ষিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির হারুন অর র‌শিদের নেতৃত্বে বোরহানগঞ্জ বাজারে ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুল ক‌রিমের দাঁ‌ড়িপাল্লা প্রতীকের ও হ্যাঁ ভোটের পক্ষের এক‌টি মি‌ছিল বের হয়। মি‌ছিলে পিছনে থাকা জামায়াতে ইসলামীর কয়েক জন কর্মীর সাথে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠ‌নিক সম্পাদক শা‌কিলের বাক-‌বির্তক বাধে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহা‌তি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। পরে পু‌লিশ ও নৌ বা‌হিনী ঘটনাস্থলে পৌঁছে পরি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।

প‌ক্ষিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মো. হারুন অর র‌শিদ জানান, মি‌ছিলের পিছনে থাকা লোকজনের সঙ্গে বার্কবির্তক হলেও এটি সমাধানের সময় প‌ক্ষিয়া ইউনিয়নের বিএন‌পির সাধারণ সম্পাদক জ‌সিম মাতাব্বরের উসকা‌নিতে তাদের লোকজনের ওপর হামলা করেন বিএন‌পির নেতাকর্মীরা। এতে তাদের ৩ জন আহত হন।

অন্যদিকে প‌ক্ষিয়া ইউনিয়নের বিএন‌পির সাধারণ সম্পাদক জ‌সিম মাতাব্বর জানান, জামায়াতে ইসলামীর মি‌ছিলের পিছ‌ন থেকে প‌ক্ষিয়া ইউনিয়নের ছাত্রদলের সাংগঠ‌নিক সম্পাদক শা‌কিল হাওলাদা‌রকে দেখে উসকা‌নিমূলক কথা বলে। ওই সময় তিনি প্রতিবাদ করলে তাকে মারধর করে জামায়াত নেতাকর্মীরা। পরে আমি খবর পেয়ে ছাড়াতে গেলে আমাকেসহ বিএন‌পি ও তার অঙ্গসংগঠনের অন্তত ৬ জন আহত হয়েছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নিরুজ্জামান বলেন, খবর পেয়ে পু‌লিশ ও নৌ বা‌হিনী ঘটনাস্থলে পৌঁছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক। তবে কেউ থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর