1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | জামালপুর |
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

জামালপুরের মাদারগঞ্জে ভিমরুলের কামড়ে বাদল মন্ডল (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত বাদল মন্ডল উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরনগর মন্ডলবাড়ি এলাকার সমেজ উদ্দিন মন্ডলের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাঁশ কাটার জন্য বাড়ির পেছনের বাঁশ বাগানে যান বাদল মন্ডল। সেখানে ভিমরুলের চাক ছিল এটি তার জানা ছিল না। বাঁশে আঘাত করতেই কিছু বোঝার আগেই ভিমরুলের দল তাকে আক্রমণ করে। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ভিমরুলের কামড়ে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বাদল মন্ডল মারা যান।

বিল্লাল মন্ডলের চাচাতো ভাই মোখলেছ মিয়া বলেন, ওখানে ভিমরুলের বাসা ছিল বিল্লাল ভাই সেটা জানতো না। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি অনেকগুলো ভিমরুলে কামড় খেয়ে শুয়ে পড়েছে। পরে বিকেলে হাসপাতালে মারা যায়।

চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, চরনগর গ্রামে কৃষক বাদল মন্ডল নামে একজন ভিমরুলের কামড়ে আহত হয়ে বিকেলে হাসপাতালে মারা যায়। সে অত্যন্ত পরিশ্রমী একজন কৃষক ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর